মানুষের চুল ক্যারোটিন নামক এক ধরনের প্রোটিনে তৈরি। এর কারণেই চুল সুস্থ ও সবল থাকে। চুলের ইলাস্টিসিটিও ধরে রাখে এই প্রোটিন। তাই প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট দুর্বল বা ভঙ্গুর চুলে পুষ্টি জুগিয়ে কয়েক গুণ ঝরঝরে ও সতেজ করে। নতুন চুল গজাতেও সাহায্য করে।
প্রোটিন ট্রিটমেন্টের বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে নারিকেল তেল বা অলিভ অয়েল গরম করে নিন। এবার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে তেল লাগান। খেয়াল রাখুন, প্রতিটি চুলের গোড়ায় যেন তেল পৌঁছায়। এবার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় পেঁচিয়ে রাখুন ১০ মিনিট। এতে তেল মাথার ত্বকের গভীরে প্রবেশ করবে। এরপর চুলে প্রোটিন প্যাক লাগান। একটি ডিম, আধা কাপ টক দই, দুই টেবিল চামচ মধু আর দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে প্যাক তৈরি করুন। মাথার ত্বকে আর চুলে ভালো করে লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করুন। চুলের উপযোগী শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর কন্ডিশনার লাগান। এ ট্রিটমেন্ট মাসে দুবার করুন।সুত্রঃ kalerkantho.com





No comments:
Post a Comment