ওজোন থেরাপি
প্রতিদিন মাথায় ধুলাবালি জমে চুলের স্বাভাবিক সৌন্দর্য কমে যায়। ফলে চুল পড়ে। আর চুলের গোড়ায় মৃত কোষের কারণে নতুন চুল গজাতে পারে না। চুল পড়া কমাতে ও চুলের সৌন্দর্য ধরে রাখতে ওজোন থেরাপি খুব উপকারী। এটা করাতে পার্লারে যেতে হবে। ওজোন থেরাপির ফলে মৃত কোষ সরে গিয়ে গোড়া থেকে চুল গজানো শুরু হয়।
প্রথমে চুলের ধরন বুঝে যেকোনো একটি হেয়ার ট্রিটমেন্ট করান। যেমন- হটঅয়েল ম্যাসাজ, হেনা ট্রিটমেন্ট, ভিটামিন-ই ম্যাসাজ ইত্যাদি।
হেয়ার ট্রিটমেন্ট শেষে চুলে ওজোন থেরাপি দিন। এতে মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালনের বৃদ্ধি পায়। ট্রিটমেন্ট ছাড়াও চুলে ওজোন থেরাপি দিতে পারেন। তবে ভালো ফল পেতে হলে ট্রিটমেন্ট নেওয়াই ভালো। ১৫ দিন পর পর ওজোন থেরাপি নেওয়া যাবে।
মেশিনের মাধ্যমে চুলে ওজোন থেরাপি নিতে পাঁচ মিনিট সময় লাগে। সুত্রঃ kalerkantho.com





No comments:
Post a Comment